শেরপুরে ১৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী কোচ থেকে ফেন্সিডিলসহ মো. সাজু মিয়া (২৪) কে আটক করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বুধবার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার ঘোগা ব্রীজের কাছে জয়পুরহাট থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-ব ১৪-৫৮১৭) থেকে বগুড়া মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ একটি দল গত বুধবার সন্ধ্যায় তল্লাশী করে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং কোচের যাত্রী জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার রায়পুর মন্ডলপাড়া গ্রামের আতোয়ার মন্ডলের ছেলে মো. সাজু মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মাদকদ্র্রব্য অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ক সার্কেল এর পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে গত বুধবার রাতে শেরপুর থানার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (২) এর ১৪ ধারায় একটি মামলা (নং ১৬) দায়ের করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর