কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে স্থান পাওয়া সাতক্ষীরার কৃতি সন্তান সাহেদুজ্জামান সাতক্ষীরায় পৌছে গত ৩রা আগষ্ট গুলিবিদ্ধ ছাত্রলীগের কর্মী ফারিবকে দেখতে সিবি হাসপাতালে যান। বুধবার সন্ধা ৭টায় সতক্ষীরায় পৌছে তিনি নিজ বাড়িতে না যেয়ে নিজের লাগেজ সহ সিবি হাসপাতালে হাজির হন। এই সময় তিনি ফারিবের শরীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।
উল্লেখ্য, গত ৩রা আগষ্ট রাত ১০টায় সদর উপজেলার মাছখোলা শিবতলা নামক স্থানে শিবিরের হামলায় অহত হন ফারিব। তার অবস্থা বর্তমানে কিছুটা ভাল। এই বিষয়ে জানতে সাহেদুজ্জামান এর সাথে কথা বললে তিনি বার্তা বাজারকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি গোলাম রব্বানীর নির্দেশে ছাত্রলীগ কর্মী ফারিব গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয় বস্তু জানতে এসেছি আমি। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাহেদ পারভেজ, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, ছাত্রলীগ কর্মী নাইম, আল মামুন, অমিত বিশ্বাস, ইমরুল, মেহেদী, আরাফাত প্রমুখ।
বার্তাবাজার/এসআর