কিশোরগঞ্জে ৭৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৭৫০ পিস লালচে গোলাপি রংয়ের ইয়াবা, মাদক বিক্রির ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট সহ রাশেদা বেগম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম বুধবার (৭ আগস্ট) দুপুর ২ টা ১০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা সদর কালীকা প্রাসাদ গ্রামের সিরাজুল ইসলাম কুরাইশী এর মাজার এলাকা থেকে ভৈরব থানার ভৈরবপুর ইউপির ৮ নং ওয়ার্ডের উওর পাড়ার মৃত বিল্লালের স্ত্রী রাশেদা বেগম কে দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ৭৫০ পিস ইয়াবাসহ পিস লালচে গোলাপি রংয়ের ইয়াবা, মাদক বিক্রির ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট সহ আটক করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় তারা কিশোরগঞ্জ জেলা সদর কালীকা প্রাসাদ গ্রামের সিরাজুল ইসলাম কুরাইশী এর মাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভৈরব থানার ভৈরবপুর ইউপির ৮ নং ওয়ার্ডের উওর পাড়ার মৃত বিল্লালের স্ত্রী রাশেদা বেগম কে দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ৭৫০ পিস ইয়াবাসহ পিস লালচে গোলাপি রংয়ের ইয়াবা, মাদক বিক্রির ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, র‍্যার তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড এবং ভেজাল বিরোদ্ধে অাপোষহীন অবস্হানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কতৃক ইতিমধ্যে বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদা বেগম মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় আটক হওয়া মাদক ব্যবসায়ী রাশেদাকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর