পেকুয়ায় বসতবাড়ি ভাংচুর, আহত-৭

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে একটি বসতবাড়ি ভাংচুর করা হয়েছে। হামলা প্রতিহত করতে গিয়ে একই পরিবারের ৩জনসহ ৭ব্যক্তি আহত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাবেকগুলদি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার শওকত (৪৫), রেজাকুল হায়দার (৭০), গিয়াস উদ্দিন (৩৭), আব্দুল গফুর (২৫), মোঃ সালাহ উদ্দীন (২৮), মোঃ জসিম (২৯) ও ইলিয়াছ (৩০)। আহতদের স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী মুজিবুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার শামশুল আলম তার স্ত্রী ছেনুয়ারা বেগমসহ তার ছেলে মেয়ে সেলিম উদ্দিন, আব্দু শুক্কুর, ফোরকান, আমিনুল হক, পরী, রানু ও ফোরকানের স্ত্রী জোসনা বেগম আমাদের উপর হামলা চালায়।এমন কি আমাদের ভোগদখলীয় জায়গাটিও দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছিল তারা। বিভিন্ন সময়েআক্রমণ করা হয় আমাদের পরিবারের উপর। তারই ধারাবাহিকভাবে বৃহস্পতিবার সকালে আমাদের বসতঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। রোপিত গাছের চারাগুলো কেটে পেলে। সীমানার বেড়া ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেয়। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম বাঁধা দিতে গিয়ে আমাদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। ভেঙ্গে পেলা জিনিস গুলো পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এতে আমাদের ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর