পরিকল্পিত ফল চাষ, কৃষিই সমৃদ্ধি, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকালে সাতক্ষীরার কলারোয়ায় পর্দা নামলো ৩ তিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার। উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলীর। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমপানী অনুষ্ঠানে উপজেলার সফল ফলদ বৃক্ষ উৎপাদনকারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শানেওয়াজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সম্মননা ক্রেস্ট বিতরণ করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিন্দ্র নাথ ঠাকুর, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহসীন আলি। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাংবাদিক সরদার জিল্লুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ হাসান রেজা। উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলি জানান- ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলেও সকলের অনুরোধের প্রেক্ষিতে মেলার স্টলগুলো বৃহস্পতিবার দিনব্যাপি দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য খোলা রাখা হচ্ছে। কেননা, এবারের বৃক্ষ মেলা দর্শনার্থীদের ব্যাপক নজর কাড়তে সক্ষম হয়েছে।
বার্তাবাজার/এসআর