ঝিনাইদহে ডেঙ্গু মুক্ত করতে র‌্যালী ও আলোচনা সভা

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি, ডেঙ্গু মুক্ত দেশ চাই পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই স্লোগানকে সামনে রেখে জেলা ও উপজেলা প্রশাসন এর আয়োজনে সারা দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ, সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, পরিচালক (ঋণ কার্যক্রম) মোঃ ওহিদুর রহমান, পরিচালক (ঋণ কার্যক্রম), সরোজ কুমার দাস, পরিচালক (ট্রেনিং এন্ড রিচার্স), মাফিদুন্নেছা শিলা, প্রশাসনিক কর্মকর্তা, মোঃ বদরুল আমীন, প্রধান হিসাব রক্ষক, এস.এম. নাছিমুল ইসলাম, সহকারী প্রধান হিসাব রক্ষক, রাজু আহমেদ, জোনাল হিসাব রক্ষক, পলাশ কান্তি রাহা, জোনাল হিসাব রক্ষক, মোঃ সোহেল পারভেজ ও আই.টি অফিসার মোঃ ফারুক হোসেনসহ সিও প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর