কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকার মৃত রজব আলী মিয়ার কন্যা ও সৌদী প্রবাসী মো. তাজুল ইসলামের স্ত্রী সীমা আক্তার ওরফে শিমুল (২৯) নামে এক গৃহবধূর।

বুধবার (৭ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে শিমুল শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্র ও রেলওয়ে থানা পুলিশের কাছ থেকে জানা যায়, সীমা আক্তার ওরফে শিমুল দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছে। সে এর আগেও আত্মহত্যার চেষ্টা চালায়।

রেলওয়ে উপ-পরিদর্শক মো. সুরুজ্জামান জানান, খবর পেয়ে শিবপুর সীমা আক্তার ওরফে শিমুল নামে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধে ও ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিক্রমে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ব্যপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর