“নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মশক নিধন করি” এই স্লেগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল (৭ আগষ্ট) বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্তকতা আশফিকুন নাহারের নেতৃত্বে উপজেলা পরিষদ আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রাণী নাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, সিরাজদিখান থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন।
এছাড়া পরিচ্ছন্নতা অভিযানে আরো অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারী কর্মকর্তবৃন্দ।
বার্তাবাজার/এসআর