সাভারে দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণ

ঢাকার সাভারে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিবন্ধী, দু:স্থ এবং গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর র চাল বিতরণ করা হয়েছে। বুধবার (০৭ আগস্ট) দুপুরে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদ ভবনে চাল বিতরণের উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

এসময় অত্র ইউনিয়ন পরিষদ এলাকার প্রায় ২ হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এব্যাপারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর জানান, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার এই সরকারের প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন হলো এই ভিজিএফ কর্মসূচী।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর