মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারন ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা দালাল ছাড়া দূতাবাসের সহযোগিতায় সহজে কিভাবে দেশে ফিরবেন, তার সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করেছে মালয়েশিয়াস্থ জাতীয় শ্রমিকলীগ।
গত ১৮ জুলাই ঘোষনার পর থেকে শ্রমিক লীগ ক্যাম্পেইনের পাশাপাশি সচেতনতা মূলক লিফলেট বিতরন করে আসছে। পরামর্শের জন্য শ্রমিক লীগের নেতৃবৃন্দ সভাপতি, সাধারন সম্পাদকের মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। রাজধানি কুয়ালালামপুরের বাহিরে পেনাং,কাজাং,সুঙ্গাইবুলু,কোয়ালা সেলাঙ্গর,চেরাস শহরে ক্যাম্পেইন করেছে।
মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক শাহ্ আলম হাওলাদারের নেতৃত্বে ক্যাম্পেইনে অংশ নেন, সহ সভাপতি মোঃ সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক রিপন চন্দ্র, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোর্শেদ, দপ্তর সম্পাদক বাপ্পি, পেনাং প্রাদেশিক কমিটির সহ সভাপতি মোঃ বাসির।
শ্রমিক লীগের এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন সেদেশে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, সচেতন প্রবাসীদের উচিৎ শ্রমিকলীগের এ মহতী উদ্দ্যোগকে একাত্বতা পোষন করে প্রতারিত অবৈধ প্রবাসীদের সচেতনতার মাধ্যমে যাতে দালাল ছাড়া সহজে দেশে ফিরতে পারেন এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি