পার্কে পুলিশের জালে ধরা ২৬ তরণি-তরুণী, অতঃপর

পুলিশের এমন উদ্বগকে সাধুবাদ জানাবেন অনেকে।‘সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান অথবা পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি।’ এমনটা বলেছেন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আরও বলেন, এমন অভিযানে মূলে মূলত হলো যাতে যুব সমাজ ধ্বংস না হয়।তাদের ভবিষ্যত ভালো হয় সে দিকে লক্ষ্য রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

ঝালকাঠি মিনি পার্ক, ডিসি পার্ক, গাবখান সেতু, ইকো পার্ক ও চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ২৬ জন তরুণ-তরুণীকে আটক করে পুলিশ সুপার। পরে তাদের কাছ থেকে অভিভাবকের ফোন নম্বর নিয়ে তাদের কল করে আটকের বিষয়টি জানান।

পরে অভিভাবকরা থানায় গিয়ে সন্ধ্যার পর সন্তানদের বাসার বাইরে রাখবে না এমন মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঝালকাঠিতে সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে যত্রতত্র ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত শিক্ষার্থীদের ঘরমুখী করতে পুলিশ সুপার এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শোয়াইব, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর