কম্পিউটার ও প্রিন্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার

ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে উপজেলার সূয়াপুর নান্নার উচ্চবিদ্যালয়ের জন্য কম্পিউটার, প্রিন্টার ও ইউপিএস বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম। মঙ্গলবার (৬ আগস্ট ) সন্ধ্যায় ধামরাই থানা প্রাঙ্গনে কম্পিউটার, পিন্টার ও ইউপিএস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাফিজ-নাজনীন ফাউন্ডেশনের আয়োজনে এবং ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ সাঈদুর রহমান, ঢাকা জেলার সাভার সার্কেল এর সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মৃদুল মাহমুদসহ প্রমুখ সহ ধামরাই থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর