সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার দামোদরকাটি গ্রাম হতে উক্ত ইয়়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (২৫) ও একই গ্রামের কবিরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (১৯) কে আটক করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, তাঁর নেতৃত্বে থানার এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ রবিউল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা কালে উক্ত ইয়াবাসহ তাদেরকে আটক করে পুলিশ। আসামীদের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা ৫(৮)১৯ নং মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর