খালেদার সঙ্গে দেখা করেছেন তার পরিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের স্বজনরা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২১ নাম্বার কেবিনে পরিবারের পাঁচ আত্মীয় তার সঙ্গে দেখা করেন।

পরিবারের এ সদস্যদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।

অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, নাতনি জাহিয়া রহমান, রাইসা ইসলাম।
হাসপাতালে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন খালেদা জিয়ার স্বজনরা। তবে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর