পটুয়াখালীর নৌ ও সড়ক পথে চাঁদাবাজি ও যাত্রীহয়রানি বন্ধে টহল জোড়দার

পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে পটুয়াখালীর নৌ-পথ ও মহাসড়কে চাঁদাবাজিসহ নাড়ীর টানে গ্রামের বাড়িতে ফিরে আসা সাধারন মানুষের জানমাল রক্ষায় কঠোর নজরদারীর ও পুলিশী টহল জোড়দারের ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি যাত্রী হয়রানি বন্ধসহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশের পক্ষ থেকে কঠোর হুশিয়ারী দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সকল শ্রেনী পেশার প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) এ কথা বলেন। তিনি বলেন কোরবানী উপলক্ষে মহাসড়কে কোন ধরনের চাঁদাবাজি কিংবা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা চলবে না। এ জন্য মহাসড়কে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। এ সব ক্ষেত্রে কোন পুলিশের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ ও গাফলতি উঠলে তাকেও ছাড় দেয়া হবে না। পুলিশ সুপার বলেন বাস স্ট্যান্ড ও লঞ্চঘাটে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেজন্য বাস ও লঞ্চ কর্তৃপক্ষককে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন কোরবানী উপলক্ষে যে কোন ধরনের অনিয়মের জন্য কোন মহল প্রভাব বিস্তার করে, তা সরাসরি পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় উপস্থিত পশুর হাটের পশু ব্যবসায়ী ও ইজারাদারদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার। এ ক্ষেত্রে তিনি বলেন পশুর দাম অতিরিক্ত না করার জন্য এবং খাজনা আদায়ে কোন অনিয়ম না ঘটে তার জন্যও সার্বক্ষনিক মনিটরিং জোড়দারের ব্যবস্থা করতে হবে। কোন ক্ষেত্রে অনিয়ম মানা যাবে না। সদাশয় সরকারের নির্দেশনা রয়েছে যে কোন মূল্যে মানুষ নিরাপদে ঈদ ঊল আজহা উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা। আমরা তাই করছি। এ সময় উপস্থিত ছিলেন অতিলিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মু. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ বেল্লাল হোসেন, সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, ডিবি ওসি খন্দকার মোঃ জাকির হোসেন, পটুয়াখালী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি ফরহাদ জামান বাদলসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর