শেরপুর জেলায় নতুন কমিটি গঠন করেছে বিএনপি। শেরপুরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও হযরত আলীকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্তাবাজার/এসআর
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।