ঝিনাইদহ জেলা বিশেষ শাখার ওসি ডিএসবি (ডিআইওওয়ান) হিসেবে যোগদান করেছেন মোঃ আতিকুর রহমান। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। প্রথম ওসি তদন্ত হিসেবে তিনি বাগেরহাট জেলায় যোগদান করেন। পরে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি ঝিনাইদহের কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সুনামের সাথে সুদানে (মিশন) দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি রাজবাড়ি জেলা সদরে। সম্প্রতি তিনি ঝিনাইদহ জেলা বিশেষ শাখার ওসি ডিএসবি (ডিআইওওয়ান) হিসেবে যোগদানের পর জেলা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক জেলায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।
বার্তাবাজার/এসআর