শেরপুরে উন্নত পদ্ধতিতে মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

শেরপুর জেলার সদর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত পদ্ধতিতে মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৭০ জন নারী পুরুষকে ৫ ও ৬ আগস্ট দুইদিন ব্যাপী উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত পদ্ধতিতে মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেয়া হয়।

শেরপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসানের সভাপতিত্বে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেবযানী ভৌমিক, আওয়ামী লীগ নেতা আঃ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীদের হাতে ভাতার টাকা তুলে দেয়া হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর