আর দৌড়াবেন না স্টেইন গান

বল হাতে দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস তিনি।খেতাব পেয়েছেন স্টেইন গান।ডেল স্টেইন তার মূল নাম।এমন গতি দানবের নামনে ঘাতকের ভূমিকা রাখে বরাবরই ইনজুরি।ডেল স্টেইনের দৌড়ের সঙ্গে ইনজুরির সম্পর্কটা গভীর।তাই গেল বিশ্বকাপেও খেলতে পারেননি দলের হয়ে।তাই একটা সিদ্ধান্ত নিলেন সাদা পোশাকে আর দৌড়াবেন না তিনি।

সাম্প্রতিক সময়ে যতবারই ভেবেছেন পুরোদমে ফিরবেন ক্রিকেটে, ততবারই তাকে আঘাত করেছে ইনজুরি। এতে অতিষ্ঠ হয়ে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ৩৬ বছর বয়সী স্টেইন।

তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দেখা যাবে তাকে। নিজের নামের পাশে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সর্বোচ্চ ৪৩৯ উইকেট নিয়েই অবসরে যাচ্ছেন স্টেইন। চলতি বছরের শুরুতেই শন পোলককে টপকে এ কৃতিত্ব নিজের করে নিয়েছিলেন তিনি।

ভালো থাকুন লিজেন্ড।বার্তাবাজারের স্যালুট আপনাকে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর