পুলিশের অভিযানে ৭ পলাতক আসামি গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ ৭ গ্রেফতারি পরোয়ানার আসামিকে আটক করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব নাকনা গ্রামের ইন্দ্রজিত মন্ডলের ছেলে বিভিসন মন্ডল, শ্বেতপুর গ্রামের মতিয়ার ঢালির ছেলে জামাল ঢালি, গোয়ালডাংগা গ্রামের মৃত কেরামত আলী গাজীর ছেলে রহমত গাজী, কল্যাণপুর গ্রামের মোঃ গফ্ফার শেখ এর ছেলে মোঃ রুহিন শেখ, ৭ পিচ ইয়াবা ট্যাবলেট চেচুয়া গ্রামের মৃত আঃ আজিজ গাজীর ছেলে মোঃ মুক্তাজুল ইসলাম গাজী ও কাপসন্ডা গ্রামের আজিবার গাজীর ছেলে আলামিন ও একসরা গ্রামের ছবুর মালির ছেলে আলামিন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী বিভিসন মন্ডল, এসআই (নিঃ) বিজন ‍কুমার সরকার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী জামাল ঢালি, অপরদিকে এএসআই (নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী রহমত গাজী, এএসআই (নিঃ) পূর্ণানন্দ্র হরি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ রুহিন শেখ, এসআই (নিঃ) পীযূষ কান্তি ঘোষ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ০৭ (সাত) পিচ ইয়াবা সহ আসামী মোঃ মুক্তাজুল ইসলাম গাজী, তার বিরুদ্ধে থানায় ০৯(০৮)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে। এএসআই (নিঃ) পূর্ণানন্দ্র হরি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী আলামিন ও এএসআই (নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী আলামিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর