মশা মারতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাট জেলার সদর উপজেলায় ডেঙ্গু আতঙ্কে মশা নিধন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলার সগুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ডেঙ্গু আতঙ্কে মশা নিধনের জন্য মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন জাহিদুল। এ সময় অসাবধনতা বশত বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর