ভারতের কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে স্বায়ত্তশাসিত এই রাজ্যটি ভেঙ্গে ‘জম্মু-কাশ্মীর’ এবং ‘লাদাখ’ নামে আলাদা দুটি ‘ইউনিয়ন টেরিটোরি’ বা ‘কেন্দ্রশাসিত অঞ্চল’ গঠনের প্রস্তাবও দেয়া হয়েছে।একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের জারি করা হয় ১৪৪ ধারা।কেমন আছে কাশ্মীরের মানুষ জানে না কেউ!
কাশ্মীর ইস্যুতে গেল কয়েক দিন ধরে চলা চরম উত্তেজনার মধ্যেই সোমবার (৫ আগস্ট) সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন শুরু হয়। এরপরই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে মোদি সরকারের এই সিদ্ধান্তে রীতিমত অসন্তুষ্ট পাকিস্তান। তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
এছাড়া কাশ্মীরের জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। টুইটারে তিনি লেখেন, “জাতিসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত, আমাদের সবার মতো স্বাধীনতা তাদেরও প্রাপ্য। এখনও জাতিসংঘ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে।”

আফ্রিদির স্ট্যাটাস
বার্তাবাজার/এএস