নোবিপ্রবি ভর্তি পরিক্ষা আগামী ১ ও ২ নভেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এবং ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তি পরীক্ষার বিশদ বিজ্ঞাপন পরবর্তীতে দৈনিক জাতীয় পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক বলেন, ‘এখানে শুধু ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বাকি বিষয়গুলো ঈদের পরে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর