ঝিনাইদহে ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র গুলি উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকা থেকে আন্তঃ জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙা জেলার মুহাম্মদ জুম্মা গ্রামের আকুল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, মঙ্গলবার ভোর রাতে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের খড়িখালী নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরী একটি পিস্তল, ১ রাউন্ড গুল ১টি গাছকাটা করাত, ২টি হাসুয়া ও রশি। তাদের নামে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় একাধিক মামলঅ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর