সাম্প্রতীক সময়ের ডেঙ্গু ভয়াবহতে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে ৫ আগস্ট রবিবার কারমাইকেল কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও ক্যাম্পাস পরিষ্কার পরিছন্নতা অভিযান হয়।
সকাল ৯ টায় উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আমজাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও কারমাইকেল কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক তহিদুল ইসলাম, রোভার স্কাউট লিডার মোঃ ফিরোজুল ইসলাম,মোঃ সাদাকাত হোসেন,মোছাঃ ইয়াসমিন রহমান সহ ৫০ জন রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ।
এসময় রোভাররা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ও ঝোপ ঝাড় কেটে ডাস্টবিনে রাখে এবং আগুন জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেন। পরবর্তীতে প্রশাসনিক ভবন,মসজিদ,শহীদ মিনার,ছাত্রাবাস, ছাত্রীনিবাস সহ পুরো ক্যাম্পাসে মশা মারার ঔষধ দেওয়া হয়।
এ প্রসঙ্গে কারমাইকেল কলেজের সিনিয়র রোভার মেট মোঃ মামুন মন্ডল জানান,”এই পরিষ্কার পরিছন্নতা অভিযান তারা অব্যাহত রাখবেন।
বিকেল ৪টায় এই অভিযানর সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি