লক্ষ্মীপুরে দোকানের টিন কেটে নগদ টাকাসহ মালামাল চুরি

লক্ষ্মীপুর পৌর শহরের রামগতি রোডস্থ দক্ষিণ তেমুহনী এলাকার তারেক এন্টারপ্রাইজ নামে একটি জ্বালানি তেলের দোকানে দুদুর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ক্যাশ বাক্সে থাকা নগদ সাড়ে ৭০ হাজার টাকা ও ৩০ হাজার টাকার মবিল চুরি হয়। গত সোমবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী তারেক। এসময় টেবিলের উপর একটি দা-বটি রেখে যায় চোরের দল।

ভুক্তভোগী তারেক জানান, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যান তিনি। সকাল সাড়ে ৭ টার দিকে তার কর্মচারী দোকান খুলে টিনের ছালায় কাটা দেখতে পায়। তবে ছালের শক্ত টিন কাটতে লেদ মেশিনের কাটার ব্যব্যহার হয়েছে বলে ধারণ করেন দোকান মালিক তারেক। এছাড়া যে পরিমান টিন কাটা হয়েছে তাতে বড় কোন কেউ ঢুকতে পারবেনা। ছোট কোন ছেলে ঢুকে মালামাল সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় বলেও মনে করছেন তিনি।

একইভাবে পাশে মন্তাজ এন্টারপ্রাইজেরও ছালের টিন কেটে ক্যাশ থেকে মাত্র ১৪ শ টাকা চুরি হয় বলে জানান ওই দোকান মালিক।

চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী তারেক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর