ডেঙ্গু কেড়ে নিল রংপুরের শিশু ও দিনাজপুরের কিশোরের প্রাণ

ডেঙ্গুর ভযাবহতা থামছেইনা।যেন দিকবেদিক ছুটছে।ফলে বাড়ছে আক্রন্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলটাও। আজও কেড়ে নিয়েছে এক কিশোর ও এক তরুণের প্রাণ।নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম নামের (১৭) এক কিশোরের মৃত্যু হয়েছে। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা রিহানা নামে তিন বছরের এক শিশু।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শাহিদুজ্জামান রিবেল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শিশুটি ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে আসে। রংপুর মেডিকেল তিন ধরে তার চিকিৎসা চলছিল।

অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হলে ৩০ জুলাই হাসপাতালে ভর্তি করা হয় রবিউল ইসলামকে। নিহত রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খইরুল কবির জানান, নিহত রবিউল ইসলাম আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছিল। এখন পর্যন্ত আর কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করছেন। আর এখানে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে ৮৬ জন বাড়ি ফিরে গেছেন। তবে যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর