কুড়িগ্রামে স্কাউট ও রোভারদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযান

“মশা নিধন করুন, ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত থাকুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, কুড়িগ্রাম জেলা ও কুড়িগ্রাম জেলা রোভারের আয়োজনে গতকাল ৫ই আগস্ট ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে প্রচার অভিযান চালানো হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা স্কাউটের সম্পাদক সাহাবউদ্দিন আহমেদ। ঐ দিন বেলা ১০ টার দিকে শহরের কলেজ মোড় থেকে র্যালি শুরু করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয় ও মানুষকে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে সচেতন করা হয়।

ডেঙ্গু নিয়ে জেলা রোভার স্কাউটের সম্পাদক আবু জাফর মোঃ শরিফ বলেন, “প্রতিদিনের আলোচ্য বিষয় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। তাই আমাদের নিজেদের বাঁচার তাগিদে এডিস মশা নির্মূল করতে হবে ও সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে”।

কুড়িগ্রাম জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি টিটো সরকার বাবলা বলেন, “বর্তমানে ডেঙ্গু সারা দেশের একটি বড় সমস্যা। ডেঙ্গুর ভয়াবহতার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে।”

উক্ত অভিযানে অন্যান্নদের মাঝে আরো উপস্থিত ছিলেন রোভার স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার সহ কুড়িগ্রাম জেলা স্কাউট ও রোভারের ৫০ জন সদস্য।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর