বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে বিটিভিতে আজ রাত সাড়ে আটটায় প্রচারিত হবে কবিগুরুর গল্প অবলম্বনে ‘উদ্ধার’ নামের একটি নাটক। এতে অভিনয় করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।
পরিচালক আবুল হায়াত এই নাটকটি নির্মাণ করেছেন।নাটকে একজন আইনজীবীর স্ত্রীর এর ভূমিকায় অভিনয় নাদিয়া রহমান।বিপরীতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম।
একজন আইনজীবী ও তার স্ত্রীর পারস্পরিক বিষয় দেখানো হয়েছে এই নাটকে। গল্পের এক পর্যায়ে দেখা যাবে আইনজীবী পরেশ তার স্ত্রী গৌরিকে যেমন ভালোবাসেন তেমনি সন্দেহ করেন। দিনদিন এই সন্দেহ তার বাড়তেই থাকে। কিন্তু তার স্ত্রী বিষয়টি আর সহ্য করতে পারছিলেন না। একদিন গুরুতর অসুস্থ হয়ে আইনজীবী মৃত্যুবরণ করলে তার স্ত্রীও বিষপানে আত্মহত্যা করেন। এই হলো গল্পের সারংশ।
এই নাটক ছাড়াও ঈদের আরও বেশ কিছু নাটকে কাজ করছেন নাদিয়া রহমান।
বার্তাবাজার/কে.জে.পি