রাজধানীর উপকন্ঠ ধামরাইয়ে এক অজ্ঞাত বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ আগস্ট) সকাল ১১ টার দিকে ধামরাই উপজেলা পরিষদের বাউন্ডারির ভিতরে পাবলিক লাইব্রেরীর বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঘটনার বিবরণে প্রকাশ, পেশায় ভিক্ষুক আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধা প্রায় এক মাস যাবত পাবলিক লাইব্রেরির বারান্দার মধ্যে রাত্রি যাপন করে আসছিলেন। আজ (সোমবার) সকালে বারান্দায় রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার কিভাবে এবং কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
এই ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ভিক্ষুক লোকটি দীর্ঘদিন ধরে যক্ষ্ণা রোগে ভুগছিলেন, সম্ভবত সেই কারণেই রাতে তার মুত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসআর