সাতক্ষীরায় শিশুপাচার প্রতিরোধ ও সুরক্ষায় করণীয় বিষয়ে পরামর্শ সভা

শিশুপাচার প্রতিরোধ ও সুরক্ষায় করণীয় বিষয়ে পরামর্শ সভা হয়েছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে এই সভা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: মো. আবুল কালাম বাবলা। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শাহনাজ পারভীন মিলি, নবজীবনের পরিচালক তারেকুজ্জামান খান, বিবাহ রেজিষ্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

ইনসিডিন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কাজী, বিবাহ রেজিষ্টারসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর