ফেনী মডেল থানার উদ্যোগে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ফেনী সদর
মডেল থানার সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড, দোয়েল চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‘ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়,গুজবে কান দিবেন না এ শ্লোগানকে সামনে রেখে সোমবার (০৫ আগস্ট)সকালে র্যালিটি বের হয়।
র্যালিতে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবুল ফয়েজ, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) কাজী মনিরুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া ও পরশুরাম সার্কেল) নিশান চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রনজিত বড়ুয়া, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম প্রমুখসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বার্তাবাজার/আরএইচ