কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী

সাতক্ষীরার কলারোয়ায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ এবং মেয়াদ উত্তীর্ণ/অনিবদ্ধিত/ নিম্ম মানের ঔষধ বিক্রয় নিষেধ ও এন্টিবায়োটিক ঔষধ বিষয়ক সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি র‌্যালী রেব করা হয়। শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত স্থানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ¦ শামসুর রহমানের নেতৃত্বে র‌্যালীতে অংশগ্রহন করেন-সাতক্ষীরা জেলা ঔষধ তত্ববধায়ক, ঔষধ প্রশাসনের জেলা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি আক্তারুজ্জামান, কলারোয়া উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আশিক, উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সতিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম মোহাম্মাদ সিদ্দিকীসহ উপজেলার বিভিন্ন এলাকার পল্লি চিৎসকগণ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর