মানিকগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে মশার কয়েল বিতরণ করা হয়েছে। প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার উদ্যোগে এবং এসিআই কোম্পানির সহয়োগিতায় এসব মশার কয়েল বিতরণ করা হয়।
সোমবার সকালে জয়রা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের পরিচালক জাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর খবিরুল আলম চৌধুরী, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, বন্ধুসভার উপদেষ্টা মাহবুব আলম রাসেল।
এ সময় প্রথম আলোর মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আতিকুর রহমানসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর জয়রা রমজান আলী কলেজ ও জয়রা কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব মশার কয়েল বিতরণ করা হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, সকলকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রথম আলো বন্ধুসভার এ ধরণের উদ্যোগ দেখে অন্যান্য সংগঠনও এগিয়ে আসতে পারে।
বার্তাবাজার/আরএইচ