‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরেই এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকার বিভিন্ন ঝোঁপ-ঝাড় কেটে ও মাঠের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করে দপ্তরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন ইউএনও।
এ সময় আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন সহ আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
বার্তাবাজার/আরএইচ