জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব সরকারের গৃহীত কর্মসূচী সুষ্ঠুভাবে পালন করতে প্রশাসনের বিভিন্ন দপ্তর, বেসরকারি, স্বায়ত্বশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য বিভাগের দায়িত্বশীলদের তৎপরতা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরু, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আখতারুজ্জামান, তালাপতুফ হোসেন সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেসবাউল আলম ভুইয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ