আশাশুনিতে ২ মাদক ব্যবসায়ীসহ আটক ৬

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ ২ মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানার ৪ আসামিসহ ৬ জনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ১৫০ পিচ ইয়াবাসহ উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে শেখ আব্দুল রিপন , মৃত ফজর আলী সরদারের ছেলে মোঃ সুলতান মাহমুদ, রাজাপুর গ্রামের মোঃ শাহ জামাল গাজীর ছেলে রিপন, কল্যাণপুর গ্রামের মোঃ নুরুল মিস্ত্রীর ছেলে রবিউল ইসলাম, রাজাপুর গ্রামের আঃ ছামাদ গাজীর ছেলে আনিচ ও একই গ্রামের মৃত উজির গাজীর স্ত্রী মোছাঃ হাসিনা খাতুন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) জয়নালে মোল্লা সঙ্গীয় এসআই (নিঃ) পীযূষ কন্তি ঘোষ ও ফোর্স এর সহায়তায় ১৫০ পিচ ইয়াবা সহ আসামী শেখ আব্দুল রিপন, মোঃ সুলতান মাহমুদ রবিবার রাতে উপজেলার মহিষাডাঙ্গা ব্রিজের উত্তর পার্শ্ব হতে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় ০৭(০৮)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এএসআই (নিঃ) শাহজামাল হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী রিপন, এসআই (নিঃ) মল্লিক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী রবিউল ইসলাম, এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী আনিচ, এসআই (নিঃ) পীযূষ কান্তি ঘোষ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী মোছাঃ হাচিনা খাতুনকে আটক করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর