সিরাজদিখান পুলিশের পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মশক নিধন করি” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত থানা আঙ্গিনায় র‍্যালী বের করা হয়। পরে অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিনের নেতৃত্বে থানা আঙিনার চার পাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক হাওলাদার, থানা সেকেন্ড অফিসার এস,আই নাজমুল আলম, এস, আই আব্দুস সবুর খান, ডিএসবি গোপনীয় শাখার এস,আই মোঃ আবুল বাশারসহ থানার সকল পুলিশ সদস্যবৃন্দ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর