জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয় কর্তৃপক্ষের কথা তোয়াক্কা না করে ঠিকাদার কর্তৃক প্রধান গেট অবরুদ্ধ করে চুলা জ্বালানোর অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হরখালী মসজিদ মোড় থেকে চাপারকোনা সংযোগ সড়কে ১ কি.মি রাস্তার নির্মান কাজ চলছে। রাস্তা নির্মান কাজের জন্য হরখালী মজিবুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার উপর আড়াআড়ি একাধিক চুলা স্থাপন করেছে ঠিকাদার। যার ফলে বিদ্যালয় চলাকালীন প্রায় ৪’শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষকদের বিদ্যালয়ের পড়ালেখা ও যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। জ¦লন্ত চুলার পাশ দিয়ে জীবনের ঝূকি নিয়ে দৌড়িয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদের । পথচারী ও পাশে থাকা বাড়িঘরের মানুষের চলাচল ও জীবনযাপন চরম ভোগান্তিতে ।
এ ব্যাপারে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শান্ত,৭ম শ্রেণীর সূচি ৮ম শ্রেণীর শিক্ষার্থী আশা, ১০ম শ্রেণীর উর্মি জানায় দুই দিন ধরে স্কুলের গেটের সামনে জ্বলন্ত চুলা জ্বালিয়ে ঠিকাদার রাস্তার কাজ করছে। এতে বিদ্যালয়ে আসতে ও যেতে আমাদের চরমভাবে কষ্ট হচ্ছে। এছাড়াও শ্রেণীকক্ষে ক্লাস করার সময় আমাদের শ্বাস-প্রশ্বাসে কষ্ট হ্েচ্ছ এবং চোখে জ্বালাপোড়া করে পানি আসে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর বলেন, আমাদের না জানিয়ে রাস্তার কাজের জন্য বিদ্যালয়ের গেটে চুলা জ¦ালিয়ে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে এ ব্যাপারে আমি জানতে চাইলে ঠিকাদার দিপু পাঠান বলে কাজ যেহেতু শুরু করেছি তাড়াতাড়ি কাজ শেষ করে সরিয়ে ফেলবো।
এ ব্যাপারে রাস্তার কাজে নিয়োজিত কার্য-সহকারী আব্দুল লতিফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার কাজে কোথাও জায়গা না পেয়ে বিদ্যালয়ের সামনে এ চুলা জ¦ালানো হয়। কাজ শেষ হলে অপসারন করা হবে।
এ ব্যাপারে ঠিকাদার দিপু পাঠান এর সাথে কথা বললে তিনি বলেন, চুলা স্থাপন করেছি সরকারি কাজে। তাই শিক্ষার্থীদের যাতায়াতের যাতে কোন সমস্যা না হয় তার জন্য ৪ জন লোক নিয়োগ করেছি।
বার্তাবাজার/আরএইচ