কলাপাড়ায় রাখাইন আদিবাসী বিদস পালন

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাখাইন নারী-পুরুষদের নিয়ে একটি র‌্যালী বেড় হয়ে কলাপাড়া পৌরশহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী ভাষা চর্চা ও রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাখাইন টেনস্যুয়ে হাওলাদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল। বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, কমরেড নাসির তালুকদার, রাখাইন অধিকার আন্দোলন কর্মী মংমেয়া, অংচোলা মাদবর প্রমুখ। বক্তারা রাখাইন পল্লী ছ-আনিপাড়ার জমিজমা অধিগ্রহণের আওতা থেকে বাদ দেয়ার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন। তারা তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকারের কাছে বিভিন্ন দাবী উত্থাপন করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর