নোয়াখালীতে ৪টি চাইনিজ রেস্টুরেন্টেকে ১লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা

নোয়াখালী জেলা শহরের সুপার মার্কেটের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টেকে অনিয়মের কারনে ১লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেস্টেুরেন্টে গুলো হলো হ্যাং আউট চাইনজ রেস্টুরেন্ট, ফুড ফেইস্তা, বেলকোনি রেস্টুরেন্ট, বার্বাজুল রেস্টুরেন্ট।

এ সময় অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও সুধারাম মডেল থানা পুলিশ।

তারা জানান, বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত নোয়াখালী সুপার মার্কেটের ৫ম তলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনার সময় খাবার হোটেলগুলোর কিচেন পরীক্ষা করে দেখা যায়- খাবার পণ্যে নিষিদ্ধ টেস্টি সল্ট, ঘন লবন, অনুমোদিত নয় এমন পণ্য ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। ফ্রিজে কাঁচাবাশি পণ্য একসাথে সংরক্ষণ করা হচ্ছে। এসময় কিচেন রুমে তেলাপোকা দৌড়াতে দেখা যায়।

এসব অপরাধে ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫৩ ধারার বিধান অনুযায়ী হ্যাং আউট চাইনজ রেস্টুরেন্টকে ৫০হাজার টাকা, ফুড ফেইস্তাকে ৪৫ হাজার টাকা, বেলকোনি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, বার্বাজুল রেস্টুরেন্টকে ৩০হাজার টাকা সহ সর্বমোট ১লক্ষ ৪৫হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর