বাকৃবিতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

এডিস মশার বংশবিস্তার রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিষ্কারÑপরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ। সোমবার দুপুর ১ টার দিকে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ওই অভিযান চালানো হয়।

অভিযানে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, ড্রেনে ব্লিচিং পাউডার প্রয়োগ, মশা নিধনের স্প্রে ছিটানো হয়। এসময় বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রায় মহামারি আকার ধারন করেছে। ঝোপঝাড়, ময়লা আবর্জনা এবং বদ্ধ পানি জমে থাকলে এডিস মশা বংশবিস্তারের সম্ভাবনা থাকে। বিশ^বিদ্যালয়ে এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর