পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে অসাধু ব্যাবসায়ীদের তৎফরতা ঠেকাতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে র্যাবের একটি চৌকস টিম এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন কিশোরগঞ্জ এর যৌথ অভিযানে সোমবার (৫ আগস্ট) দুপুর ২টায় কিশোরগঞ্জ সদর থানাধীন তারাপাশা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মেহের অটো ক্রাসিং মিল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

এসময় উক্ত প্রতিষ্ঠানে শুকনো মরিচের গুরা, ইটের গুরা, ধানের কুঁরা ও ক্ষতিকর রং মিশিয়ে বাজারজাতের আলামত পাওয়া যায়। অভিযানের সময় ইটের গুরা, ধানের কুঁরা, রং মিশ্রিত মরিচের গুরা জব্দ করে র্যার।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, র্যার তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড এবং ভেজাল বিরোদ্ধে অাপোষহীন অবস্হানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কতৃক ইতিমধ্যে বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি