জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক মতবিনিময় সভা ও বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই, সরিষাবাড়ী সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও এশিয়ান টিভি/ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, ম্যানেজিং কমিটির সদস্য সুরুজ আলী মোল্লা, শামসুল হক, শিক্ষক সেলিম চৌধুরি, শামিম রেজা, শিক্ষিকা সাথী আক্তার, নিপা আক্তার, মোর্শেদা আক্তার, রুমা আক্তারসহ বিদ্যালয়রের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে বার্ষিক পরিক্ষার ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ড্রেন ও পানি জমা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিধনে স্পে করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি