শেরপুরে দুর্বৃত্তের কোপে পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

শেরপুরে পুলিশের এটিএসআই (অতিরিক্ত শহর সহকারী পরিদর্শক) আনোয়ার হোসেন (৪৫) কে কুপিয়ে গুরুতর আহত করেছে এক অজ্ঞাতনামা দুর্বৃত্ত। ৫ আগস্ট সোমবার সকাল ৯ টার দিকে পশ্চিম গৌরীপুর শহর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক ভাড়া বাসায় ওই দুর্বৃত্ত অর্তকিতে হামলা চালিয়ে বেড রুমে ঢুকে এমন ঘটনাটি ঘটিয়েছে। আহত আনোয়ার হোসেন এর বাড়ী সিরাজগঞ্জ জেলায় এবং দুই সন্তানের জনক। সে শহরের পশ্চিম গৌরীপুর পুলিশ ফাঁড়িতে পাঁচ বছর ধরে কর্মরত রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের নতুন বাস টার্মিনাল এলাকার পশ্চিম গৌরীপুর পুলিশ ফাঁড়ির সংলগ্ন ব্যবসায়ী মাহমুদ হোসেনের বাড়িতে এটিএসআই আনোয়ার হোসেন ভাড়া থাকতেন। সোমবার সকাল ৯ টার দিকে ওই ভাড়া বাসায় এক অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) নিয়ে বেড রুমে ঢুকে ঘুমন্ত আনোয়ার হোসেনকে উপুর্যপরি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আহত করে। আনোয়ার হোসেনের চিৎকারে তার স্ত্রী ফরিদা বেগম এগিয়ে এলে ওই সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও পায়ের জুতা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় ভাড়া বাসার অন্যান্য ভাড়াটিয়ারা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে কর্তব্যরত চিকিৎসক তাঁর সংকটাপন্ন অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। অপরদিকে কারা এবং কেন তাঁর উপর হামলা চালিয়েছে তা এই মুহূর্তে কিছু বলতে পারছেনা তার স্ত্রী ফরিদা বেগম ও স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জামালপুরের পিবিআইসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরির্দশন করেছেন। এব্যাপারে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে জড়িত দুর্বৃত্তকে আটকের চেষ্টা ও এ ঘটনায় সদর থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর