৪৫ মন ওজনের ‘বাবুরাজ’

কোরবানি ঈদকে সামনে রেখে সিংগাইরে আলোচনায় রয়েছে ৪৫ মন ওজনের অস্ট্রেলিয়া মুণ্ডি শংকর জাতের ষাঁড় গরু ‘বাবুরাজ’ গরুটি শান্ত স্বভাবের বলে মালিক এর নাম করণ করেছেন বাবুরাজ ।

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার রঙেরবাজার মহল্লার মোঃ আয়নাল হকের খামারে পরিবারের নিবিড় পরিচর্যায় ২ বছর যাবৎ বেড়ে উঠেছে গরুটি । বৃহৎ আকারের সাদাকালো বাবুরাজ নামের গরুটি দৈর্ঘ্য ৯ ফুট এবং উচ্চতায় ৭ ফুট ।

বাবুরাজ সম্পর্কে মালিক আয়নাল হক বলেন, ২ বছর আগে কুষ্টিয়া থেকে ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে ষাঁড় গরুটি ক্রয় করে এনে বাবুরাজ নামকরণ করে লালন পালন করেন । বাবুরাজের দাঁত পড়া হিসেবে এখন বয়স ৬ বছর । সম্পূর্ণ দেশীয় সাধারণ খাদ্য খাইয়ে যত্নসহকারে বড় করেন বাবুরাজকে ।

বাবুরাজের প্রতিদিনের খাদ্য তালিকায় চালের কুঁড়া, গমের ভূষি, ছোলার ভূষি, মাল্টা, কলা, আপেল, খড়সহ দেশীয় ঘাস খাওয়ান । বাবুরাজ দৈনিক ১৫ শত থেকে ২ হাজার টাকার খাবার খায় বলে জানান । বেশি ওজনের হওয়ায় প্রতিদিন শ্যাম্পু ও সাবান দিয়ে ৩-৪ বার গোসল করান মালিক আয়নাল হক । তার আশা সঠিক দাম পেলে ২২ লাখ টাকা বিক্রি করা যাবে ।

ষাঁড়টি সম্পর্কে উপজেলা ভ্যাটেনারী সার্জন রেজাউল করিম বলেন, আয়নাল হক আমাদের পরামর্শমতো লালন পালন করেছেন। দেশীয় খাদ্য ও সঠিক পরিচর্যা করে ষাঁড়টি বড় করেছেন। মোটাতাজা করণ কোন ওষুধ উনি খাওয়ান নাই, আমার মতে এবারের ঈদে এটিই সেরা গরু।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর