কিশোরগঞ্জে ইয়াবা ও বিয়ার ক্যানসসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২৪ টি বিয়ার ক্যান সহ মো : সুজন (৩২) ও ২৮৫ পিস ইয়াবাসহ আল-আমিন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম রবিবার (৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার থেকে কিশোরগঞ্জ সদর থানার চোদ্দশত ইউপির নোহার গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে সুজন কে ২৪ টি বিয়ার ক্যান এবং রাত ১১ টা ৫০ মিনিটের দিকে করিমগঞ্জ সদর বাজার থেকে উপজেলার জাফরাবাদ ইউপির জালালাবাদ গ্রামের মহরম আলীর ছেলে আল-আমিন কে ২৮৫ পিস ইয়াবাসহ আটক করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক ব্যবসায়ী। -বার্তাবাজার

এরই ধারাবাহিকতায় তারা শনিবার (৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এবং একই রাত ১১ টা ৫০ মিনিটের দিকে করিমগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২৪ টি বিয়ার ক্যান সহ মো : সুজন এবং ২৮৫ পিস ইয়াবাসহ আল-আমিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জনই মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. সুজনকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আল-আমিনকে কে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর