বানভাসী কৃষক পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করেছে “বিশ্ব সাহিত্য কেন্দ্র’ রংপুর শাখা ।সোমবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাটে প্রতি পরিবারকে ১ প্যাকেট করে মুলা,লাউ,শিম ও কলমীশাক এর বীজ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন রংপুর শাখার সদস্যবৃন্দ।
ক্ষতিগ্রস্থ কৃষক আজিয়াল(৬৫) বার্তা বাজারকে বলেন”বাহে মোর এবার জমিত শিম আবাদ করছোং,বানত শোক ভাসি গেইছে,তোমার বীজ দিয়া খুব উপকার হইল “। আরেক কৃষানী,বিনো বালা বলেন,
“তোমরা হামাক বীজ দিলেন,তোমার ভালো হউক বাহে”। ২৫ জন এসব কৃষকদের প্রত্যেকের জমি রয়েছে,কিন্তু তাদের সবজি চাষ করার মতো বীজ হাতে না থাকায়,তারা এতদিন চাষ করতে পারেন নি।
বার্তাবাজার/কে.জে.পি