লক্ষ্মীপুরে চিকিৎসাধীন ২২ জন ডেঙ্গু রোগীর মাঝে ডাব, সেলাইন, জুসসহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরণ করেন রেডক্রিসন্টে চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। জেলা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে রোববার বিকেলে সদর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে এসব খাদ্য দ্রব্য বিতরণ করেন তিনি। পরে জেলা সদর হাসপাতাল আঙ্গিনায় বন-জঙ্গল কেটে নর্দমা পরিস্কার, ঝাড়– দিয়ে ময়লা আবর্জনা পরিস্কার করেন চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নিজাম উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন, জেলা রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী ইসমাইল হোসেন ফারুক, নির্বাহী সদস্য শিমুল ভূঁইয়া, মাসুদুর রহমান খান ভুট্টু, ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার, রেডক্রিসেন্ট ইউনিট যুব প্রধান মোঃ খোকন মাহমুদ, প্রাক্তন যুব প্রধান ও আজীবন সদস্য আকতার হোসেন সাগর, যুবপ্রধান-১নিজাম উদ্দিন মোহনসহ রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য বৃন্দ।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে রেডক্রিসেন্টের উদ্যোগে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, মশা নিধনের ঔষধ ছিটানো হয়।