হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর মা ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
রোববার (৪ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
ফাতেমা বেগম ছিলেন বুজুর্গ আল্লামা হারুন বাবুনগরীর (রহ.) কন্যা। তার বড় ভাই হেফাজতে ইসলামের সাবেক সিনিয়র নায়েবে আমীর ও জামিয়া বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এছাড়া তিনি ছিলেন প্রখ্যাত আলেম আল্লামা আবুল হাসানের (রহ.) সহধর্মিনী।
মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। মরহুমার জানাজার নামাজ ফটিকছড়ি উপজেলার জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মাঠে সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
বাবুনগরীর মায়ের মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী (রহ.) গভীর শোক প্রকাশ করেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বার্তাবাজার/আরএইচ